1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩২৬ সময় দর্শন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ, ১১ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৬ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭১টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host