1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

চাটমোহরে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

চাটমোহর(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৭৭ সময় দর্শন

পাবনার চাটমোহরে দোকানের তালা খুলে সাঁটারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে মোখলেছ উদ্দিন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার খাড়পুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে হান্ডিয়াল মধ্যবাজারে মোখলেছ তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মতিন কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ নামের দোকান খুলতে আসেন। এ সয়য় তালা খুলে সাঁটারে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোখলেছ। দোকানের ভেতরের ছেঁড়া কোনো বিদ্যুতের তার সাঁটারে লেগে থাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host