1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৭ মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৯৪ সময় দর্শন
??????????????????????????????????????????

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোর ও নওগাঁর দুজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ৪৩১ জন। এদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা, দিনাজপুর ও ঢাকার একজন করে রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৯ দশমিক ৭২ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host