1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় সাড়ে চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৬৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনে কংক্রিট স্লিপার উত্তোলনকারী ক্রেন উল্টে যাওয়ার সাড়ে চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার(২০জুন)দুপুর আড়াইটা দিকে ঈশ্বরদী-ঢাকা রেল পথের ভাঙ্গুড়া স্টেশনের পাশেই স্লিপার মালবাহী ট্রেনে ওঠানোর সময় ক্রেনটি উল্টে যায়। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে ট্রেন বন্ধ থাকায় ঢাকাগামী ঢাকাগামী আন্ত:নগর লালমণি এক্সপ্রেস ও খুলনা থেকে ঢাকামুখি চিত্রা এক্সপ্রেস চাটমোহর ও মুলাডুলি ষ্টেশনে আটকে পড়ে। অপরদিকে ঢাকাথেকে রাজশাহীগামী মেইল ট্রেনউল্লাপাড়া ষ্টেশনে আটকে পড়ে।

জানা গেছে, ভাঙ্গুড়া রেল স্টেশনের অদূরে ক্রেন দিয়ে রেললাইনের পুরোনা স্লিপার সরিয়ে নতুন স্লিপার স্থাপনের কাজ চলছিল। নতুন স্লিপার একটি মালবাহী ট্রেনে ওঠানো হচ্ছিল। কাজ চলার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় দুপুর ২টার দিকে ক্রেনটির একটি চাকা নরম মাটিতে ধসে গিয়ে ক্রেনটি রেললাইনের ওপর উল্টে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মুহা. ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী অপর একটি ট্রেন এসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host