1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৫৩ সময় দর্শন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গতকাল সোমবার (১৪ জুন) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে আটজন পুরুষ ও চারজন মহিলা। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন চাঁপাইনবাবগঞ্জের সাতজন এবং নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে (১ জুন থেকে ১৫ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন, ৯ জুন আটজন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন এবং সর্বশেষ ১৫ জুন ১২ জন মারা যান।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের চারজন, নওগাঁ পাঁচজন ও কুষ্টিয়ার দুইজন। একই সময় সুস্থ্য হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭৩ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩২৫ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে ৫২ জন রোগীকেও চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২, নাটোরের ১৭, নওগাঁর ২৬, পাবনার ৪, কুষ্টিয়ার ৬ ও চুয়াডাঙ্গার ১ জন।

এদিকে চলমান লকডাউনের চতুর্থ দিনে রাজশাহীতে আরও কমেছে করোনার সংক্রমণ। গতকাল সোমবার (১৪ জুন) রাতে প্রকাশিত রাজশাহীর দুই ল্যাবে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, আগের দিনের চেয়ে ১১ দশমিক ০১ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩০ দশমিক ১৭ শতাংশ। যা আগের দিন রোববার ছিল ৪১ দশমিক ১৮ শতাংশ এবং এর আগের দিন শনিবার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। ফলে গত দুই দিনে রাজশাহী শনাক্তের হার কমেছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে চার জেলার মোট ৫৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৭৭ জনের।

তিনি আরও জানান, রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনা পরীক্ষা করে ২২ জনের পজিটিভ এসেছে। এখানে শনাক্তের হার ২২ দশমিক ২৩ শতাংশ। আর নওগাঁয় ৮৮ নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সেখানে শনাক্তের হার ৪৮ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া নাটোরের ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের পজিটিভ আসে। এখানে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host