1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৯৬৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক  তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন আলী (২১)। তিনি চাটমোহর উপজেলার বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার (১১জুন)বাঘাবাড়ি-টেবুনিয়াসড়কে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গুড়া হাটে সরিষা কেনা বেচা করে ইঞ্জিন চালিত একটি ভ্যানে তিনি বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছিলে পাবনাগামী (নম্বরবিহিন)বালু বোঝাই একটি ড্রাম ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ব্যবসায়ী সুমন ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেলামর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host