1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাজশাহীতে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৮৭ সময় দর্শন

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের দিয়ারবিল গ্রামে একটি বাগানে আম পাড়তে গিয়ে বজ্রপাতে দুর্গাপুরের দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮ ) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)। তারা বাগমারায় আম পাড়ার কাজে গিয়েছিলেন।

বর্তমানে তাদের মরদেহ বাগমারায় আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শনিবার তারা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দিয়ারবিল নামক স্থানে আম পাড়ার কাজে গিয়েছিলেন।

বিকালে সেখানে বজ্রপাত হলে আম বাগানেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ বর্তমানে বাগমারায় আছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ দুর্গাপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে বলেও জানান বাগমারা থানার এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, বজ্রপাতে মারা যাওয়ার প্রাথমিক তথ্য পেয়েছেন। বাগমারা থানাকে জানানো হয়েছে। তারা মরদেহ হস্তান্তর করলে উপজেলা প্রশাসন থেকে দাফনের জন্য আর্থিক অনুদান প্রদানসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বাঘা উপজেলার বাউশায় জহুরুল ইসলাম বাবু (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host