1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

করোনায় মারা গেলেন নান্দাইল থানার এসআই নাজিম

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৯৪ সময় দর্শন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল থানায় কর্মরত উপপরিদর্শক মো. নাজিম উদ্দিন (৪১) মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাতটার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা যায়, গত ২৭ মার্চ নান্দাইল থানায় কর্মরত থাকা অবস্থায় তিনি করোনা পজিটিভ হন। পরদিন তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালটির আইসিইউ’তে ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সর্বশেষ লাইফসাপোর্টে ছিলেন তিনি।

নাজিমের বাড়ি শেরপুর উপজেলার নকলা উপজেলার ছাতুগাঁও গ্রামে। তাঁর মা-বাবা ছাড়াও দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ  গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, নাজিম গত প্রায় ছয়মাস ধরে নান্দাইল থানায় কর্মরত ছিলেন। কর্ম অবস্থায় তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমি ও সৎ। এর জন্য তিনি বেশ কয়েকবার পুরস্কারে ভুষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host