1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

উল্লাপাড়ায় এক যুবকের তৃতীয় লিঙ্গে পরিনত হওয়ায় পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দুই মাতব্বর গ্রেপ্তার

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪০৪ সময় দর্শন

প্রাকৃতিক কারণে মনিরুল ইসলাম (২৭) নামের এক যুবক তৃতীয় লিঙ্গে পরিনত হওয়ায় তার পরিবারকে বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে দেবার নির্দেশনা দিয়েছে মাতব্বরেরা। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের। এই ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দেওয়ার পর পুলিশ দুই মাতব্বরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এরা হলেন, চর ঘাটিনা গ্রামের মঞ্জু সরকার (৫২) ও মেছের আলী (৫৫)।

চর ঘাটিনা গ্রামের তৃতীয় লিঙ্গে পরিনত মনির“ল ইসলামের ভাই মজনু মিয়া অভিযোগ করেন, মনিরুল স্বাভাবিক ছেলে হিসেবে জন্মগ্রহণ করে। বয়স ১৫/১৬ বছর পার হবার পর প্রাকৃতিক কারণে আস্তে আস্তে তার শরীরে পরিবর্তন আসে এবং কয়েক বছরের ব্যবধানে সে তৃতীয় লিঙ্গে পরিনত হয়। এরপর তার আচার আচরন, কথা, ব্যবহার সবকিছুই তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মতো হয়ে যায়। সেই ভাবে সে প্রতিবেশী ও গ্রামের লোকজনের সঙ্গে আচরন করতে শুর“ করে। এতে ক্ষুব্ধ হন গ্রামের বেশ কিছু মাতব্বর। তারা মনির“লকে হিজড়া পল­ীতে গিয়ে বসবাস করার নির্দেশনা দেন। মনির“ল প্রায়শই শাহজাদপুর হিজড়া পল্লীতে গিয়ে থাকত। কিন্তু কিছুদিন ধরে গ্রামের মাতব্বররা মনির“লের কারণে তার বাবা মাসহ গোটা পরিবারকে ঘর বাড়ি ভেঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবার ঘোষনা দেন। গত ১৩ এপ্রিল গ্রামের মাতব্বরেরা এক সঙ্গে হয়ে মনির“লের পরিবারকে এক মাসের মধ্যে বাড়ি ঘরসহ গ্রাম ছেড়ে চলে যাবার নির্দেশনা দেন।

মনির“ল ইসলাম জানান, তিনি মাতব্বরদেরকে বুঝিয়েছেন তার লিঙ্গ পরিবর্তনের জন্য বাবা মা দায়ী নন। তারা গ্রামে থাকবেন এবং তিনি (মনিরুল) গ্রাম থেকে অন্যত্র চলে যাবেন। কিন্তু তাতে মাতব্বরগণ রাজি হননি। বরং একথা বলতে গেলে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক বার। একই কারণে তার ভাই মজনু মিয়া মাতব্বরদের হাতে মারও খেয়েছেন। এ অবস্থায় তার ভাই মজনু মিয়া বাদি হয়ে গত ২৭ এপ্রিল উল­াপাড়া থানায় চর ঘাটিনা গ্রামের ১১ জন মাতব্বরকে আসামী করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ উলি­খিত ২ মাতব্বর মঞ্জু সরকার ও মেছের আলীকে গ্রেপ্তার করেছে। অপর আসামীরা হলেন, মোঃ মহন সরকার, কবির সরকার, দুলাল, আশরাফুল ইসলাম, শাহেদ হাজী, মোহাম্মদ হাজী, আমজাদ হোসেন, আতিক রহমান, শাহজাহান প্রাং।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরে দুই মাতব্বরকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠিয়েছে। অবশিষ্ট আসামীদেরকে গ্রেফতারের সর্বাত্বক চেষ্টা চলছে। তৃতীয় লিঙ্গের মনির“লের পরিবারকে চর ঘাটিনা গ্রামে উপস্থিতি ও তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host