1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

উল্লাপাড়ায় বৃদ্ধ শাহাজ আলীকে আর খোলা আকাশের নীচে থাকতে হবে না

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪০০ সময় দর্শন

কাল বৈশাখী ঝড়ে ঘর ভেঙ্গে পড়ে যাওয়া অসহায় বৃদ্ধ শাহাজ আলীর জন্য নতুন ঘর তৈরি হচ্ছে। তাকে আর খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে না। উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া দুস্থ শাহাজ আলীর বাড়িতে নতুন ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের বাসিন্দা শাহাজ আলী। ৯০ বছর বয়সী শাহাজ আলীর মাথা গোঁজার একমাত্র ঠাঁই একটি ছাপড়া ঘর। সোলার বেড়ার এই ছাপড়া ঘরটি গত ২১ এপ্রিল রাতের প্রবল ঝড়ে উড়ে গেছে। সহায় সম্বলহীন দিনমজুর শাহাজ আলী কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। জানতে পেরে উল্লাপাড়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া শাহাজ আলীর ওই ভাঙ্গা ঘরের বর্তমান অবস্থা ২৫ এপ্রিল নিজে গিয়ে দেখে সেখানে নতুন একটি চারচালা টিনের ঘর তৈরি করে দেবার ঘোষনা দেন। এই ঘরের বেড়াও হবে টিনের। ২৫ এপ্রিল রোববার বিকেলেই এই ঘর তৈরির কাজ শুর“ হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, তিনি সরকারি ও তার ব্যক্তিগত অর্থায়নে শাহাজ আলীর জন্য একটি নতুন ভালো ঘর তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে বৃদ্ধ শাহাজ আলীর সঙ্গে কথা বললে তিনি নতুন ঘর তৈরির কথা জানতে পেরে খুব আনন্দ পেয়েছেন বলে জানান। শাহাজ আলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host