1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

উল্লাপাড়ায় কাল বৈশাখীর থাবা লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৫৮ সময় দর্শন

বুধবার রাত ৯টার দিকে উল্লাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল কাল বেশাখী ঝড়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। প্রায় ৩২৫ স্থানে ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। ট্রান্সফর্মারসহ ভেঙ্গে পড়েছে ১২টি বৈদ্যুতিক খুঁটি। ৩ শতাধিক বিদ্যুতের মিটার নষ্ট হয়ে গেছে। সমিতি এলাকার ৪টি উপজেলার ২ হাজারেরও বেশি গ্রামে ঝড়ের পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি। গাছ উপড়ে পড়ে বগুড়া-পাবনা মহাসড়কে যান চলাচল ৪ ঘন্টা বন্ধ থাকে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহা ব্যবস্থাপক রমেন্দ্র নাথ রায় জানান, বিগত কয়েকটি ঝড়ের তুলনায় চলতি বৈশাখ মাসে বুধবার রাতের ঝড়টি ছিল সবচেয়ে প্রবল এবং দীর্ঘস্থায়ী। ফলে পুরো এলাকায় তার সমিতির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বিদ্যুৎ সমিতির ৮৩টি কর্মীদল বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, বুধবার রাত ৯টার দিকে প্রচন্ড ঝড়ে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার চড়িয়া শিকার গ্রামের পাশে কয়েকটি বৃহৎ আকারের গাছ উপড়ে পড়লে দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উপড়ে পড়া গাছ কেটে সরিয়ে রাত ১টার দিকে মহাসড়ক যান চলাচলের উপযোগী করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host