1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খাগড়াছড়ি সদর হাসপাতালে বসছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪২৯ সময় দর্শন

করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে বসছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। প্ল্যান্টটি চালু হলে একসঙ্গে ১৩৯ জন করোনা রোগী অক্সিজেন সুবিধা পাবেন। পাহাড়ি জনপদের ১০০ শয্যার এ হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ছয় হাজার লিটার ধারণ ক্ষমতার এ প্ল্যান্টটি স্থাপন করেছে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড। সরেজমিনে খাগড়াছড়ি সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের পেছনে ছয় হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে ট্যাংকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সেখান থেকেই লাইনের মাধ্যমে বেডে সরবরাহ করা হবে অক্সিজেন। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, করোনার আগেও আমরা রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সেবা দিতে পারতাম না। অক্সিজেন প্ল্যান্ট চালু হলে হাসপাতালে রোগীদের সেবা দেয়া সহজ হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হবে জানিয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেন, প্ল্যান্ট চালু হলে অক্সিজেন সরবরাহ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কোভিড রোগীদের জন্য এ প্ল্যান্ট বিশেষ সহায়ক হবে। তিনি আরো বলেন, এখানে আইসিইউর জন্য ইউনিট স্থাপনের কাজ শেষ করেছি। সব ঠিক থাকলে আইসিইউ স্থাপনের কাজও দ্রুত শুরু করা যাবে। এতে জেলাবাসী চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host