1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নাটোরে ধরা পড়ল ১৫ কেজির বোয়াল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪১৩ সময় দর্শন

নাটোরে জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। শুক্রবার ভোরে হালতি বিলে মাছটি ধরা পড়ে। পরে মাছটি সিংড়া মৎস্য আড়তে আনা হয়। বিশ হাজার পাঁচশ পঞ্চাশ টাকায় মাছটি বিক্রি হয়। এটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

সিংড়া জনতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী আব্দুস সালাম জানান, শুক্রবার ভোরে স্থানীয় মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন হালতি বিলে মাছ ধরতে নামে। এরই একপর্যায়ে তাদের জালে ১৫ কেজি ওজনের বেয়ালটি আটকা পড়ে। পরে তারা মাছটি বিক্রির জন্য তার আড়তে আনেন।

উন্মুক্ত নিলামে দাম চাওয়া হলে মাছটির সর্বোচ্চ দাম ওঠে বিশ হাজার পাঁচশ পঞ্চাশ টাকা। এ দামে মাছটি কিনে নেন আতাহার আলী নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী। ১৫ কেজি ওজনের মাছটি একনজর দেখতে আড়তে শত শত মানুষ ভিড় জমায়।

চলনবিল জীব বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, একসময় হালতি বিল ও চলনবিলসহ ছোট বড় বিলে প্রায়শই বিশাল আকৃতির বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ত। কালের বিবর্তনে খাল-বিলে পানি শুকিয়ে যাওয়ায় হারিয়ে গেছে দেশীয় প্রজাতির অনেক মাছ। বড় আকারের বোয়াল জেলেদের জালে ধরা পড়ায় আবারও আশার সঞ্চার হয়েছে। বিলে পানি থাকাসহ মাছের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলে আবারও বড় আকৃতির মাছ পাওয়া যাবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host