1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় করোনায় নতুন আক্রান্ত ১৭; একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৭৯ সময় দর্শন
Medical workers in protective suits tend to coronavirus patients at the intensive care unit of a hospital in Wuhan, China.

সারা দেশের মতো পাবনাতেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাবনায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে একজন মারা গেছে। ফলে জেলায় করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১২ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় ৪১ জন, নওগাঁয় দুই জন, নাটোরে ১৯ জন, জয়পুরহাটে তিন জন, বগুড়ায় ৯১ জন, সিরাজগঞ্জে ২৮ জন ও পাবনায় ১৭ জন রয়েছেন। একই সময় বগুড়ায জেলার একজন ও পাবনায জেলার একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আট জনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host