1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জ্বর-শ্বাস কষ্টে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৮৫ সময় দর্শন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ॥ জ্বর-শ্বাস কষ্ট নিয়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (২৪)। তিনি রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, রাশেদুল ইসলাম চলতি বছরে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় তার গ্রামের বাড়ি। নিহতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন যাবৎ সে জ্বর এবং শ্বাস কষ্টে ভুগছিলো । এতে করোনা উপসর্গ দেখা দিলে কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। পরে করোনা টেস্টের জন্য রামেকে ল্যাবে নমুনা জমা দেওয়া হয় । কিন্তু ফল এখনো পান নি তারা।
আজ ভোরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুলের মৃত্যু হয় বলে জানান স্বজনরা। এদিকে, রাশেদুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রাজশাহী কলেজ প্রশাসন। তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কলেজ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host