1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত,আহত ১

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ সময় দর্শন

পাবনা সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়।

নিহতরা হলো-সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর। পথিমধ্যে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছ মরদেহ উদ্ধার করে।

 

#DDN/মানিক

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host