1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হলো শ্যালিকা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৯৩ সময় দর্শন

 বরগুনার তালতলীতে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্ক বনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনকে আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন, সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)।

মামলার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে আমতলী থেকে তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কটিতে ঘুরতে আসেন ভুক্তভোগী ও তার দুলাভাই। পরে তারা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে টেংরাগিরি ইকো পার্কে যান।

প্রবেশদ্বারের কিছুটা ভেতরে হরিণের বেষ্টনীর কাছাকাছি গেলে দুলাভাই একটি দোকান থেকে পানি নিতে যান দোকানে। এসময় চার বখাটে এসে মোটরসাইকেল চালককে বলে- ‘এখানে তোমরা প্রেম করতে এসেছো। এটা প্রেমের জায়গা নয়’।

এরপর চালককে গাছের সঙ্গে বেঁধে মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। ভুক্তভোগীকে বনের ভেতরে নিয়ে সোহাগ ও হাসান ধর্ষণ করেন। আর মিজানুর ও জাহিদুল পাহারা দেন।

পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগীর দুলাভাই বলেন, শ্যালিকাকে নিয়ে সোনাকাটা-টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে আসি। পরে এক ফাঁকে পানি নিতে যাই। এ সুযোগে স্থানীয় চারজন মোটরসাইকেল চালককে মারধর করে মোবাইল ছিনতাই করে। এরপর শ্যালিকাকে দুইজন ধর্ষণ করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host