1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

বরকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন নববধূ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৬৯৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক : বিয়ের দিন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মেয়েরা সাধারণত কান্না করে। এমনকি নববধূকে দেখে এমন মনে হয় যেন তাকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এই উপমহাদেশে যা সাধারণ দৃশ্য। এবার সেই রীতিকে ভেঙে দিয়েছেন এক তরুণী। অবশ্য ভেঙে দিয়েছে বললে ভুল বলা হবে! বলতে হবে, রীতিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নববধূ তার বিয়ের দিন হাসিমুখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এবং শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। আর সেটা নিজে গাড়ি চালিয়ে এবং বরকে পাশের সিটে বসিয়ে।

ভারতীয় এই নারীর নাম স্নেহা সিংহ উপাধ্যায়া এবং তার স্বামীর নাম সৌগত উপাধ্যায়া। তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।

এটা কার আইডিয়া ছিল? এমন এক প্রশ্নের জবাবে নববধূ বলেন, তার নিজেরই আইডিয়া।

প্রথম যখন আমরা ডেটে গিয়েছিলাম তখন আমিই গাড়ি চালিয়ে তাকে (সৌগত) বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তাই বিয়ের দিনও একই কাজ করার ইচ্ছে ছিল। সেই অনুযায়ী এ পদক্ষেপ, যোগ করেন তিনি।

স্নেহা সিংহ উপাধ্যায়া পেশায় রাঁধুনী। তার নিজের একটি ক্যাফে রয়েছে। সেখানেই দুজনের প্রথম পরিচয় ঘটে। সৌগত উপাধ্যায়া ক্যাফেতে তার বন্ধুদের সঙ্গে খেতে এসেছিল। খাবার খেয়েই রাঁধুনীর প্রেমে পরেন। এরপর বন্ধুত্ব, প্রেম এবং তা প্রণয়ে রুপান্তর।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host