1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্ব দরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন’: আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম!

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩১৭ সময় দর্শন
default

বগুড়ার শেরপুরে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলার কৃষকের পক্ষ থেকে এটি অন্যন্য উপহার। অল্পদিনের মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে যাবে বিশ্বের সবচেয়ে বড় এই শস্যচিত্র বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত (৯মার্চ) রোজঃ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকার সময় বগুড়ার জেলার শেরপুর উপজেলার ৭নং ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রকল্প এলাকা পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথাগুলো বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার, ৭ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে গত ২৯ জানুয়ারি ১২০ বিঘা জমিতে দুই জাতের ধানের চারা রোপন করা হয়। এর মাধ্যমে পাখির চোখে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হচ্ছে। যা বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র বলে অল্পদিনের মধ্যে স্বীকৃতি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host