1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

৫ ধরনের দম্পতির মধ্যে আপনারা কোনটি?

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৩৯ সময় দর্শন

প্রেমিক-প্রেমিকাদের মধ্যে জুটির ধরণ ভিন্ন হয়ে থাকে। কোনো দম্পতি অনেক খোলামেলা আবার কেউবা প্রিয়জনকে নিয়ে সবার আড়ালে থাকতেই পছন্দ করেন।

আশেপাশে একটু নজর দিলেই এমনটি দেখা যায়। কেউ-কেউ লজ্জার মাথা খেয়ে রাস্তা-ঘাটেও ঘনিষ্টতা বজায় রাখেন। আবার অনেকে প্রেমিকার হাত ধরতেও লজ্জাবেধ করেন।

এমনও দেখবেন, যারা একে-অপরকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারেন না। ভালোবাসার এ দিনে জেনে নিন আপনাদের জুটির ধরণ কেমন?

১. আপনাদের প্রেম বাল্যকালের? তাহলে এ প্রেম টিকিয়ে রাখা বেশ কষ্টকর। আপনারা যদি সেই অসাধ্য সাধন করে থাকেন, তাহলে অনেক অভিনন্দন। বাল্যকাল থেকেই যারা জুটি গড়েছেন; তারা সবার চেয়ে একটু আলাদাই হন। বন্ধুত্বই এদের সম্পর্কের মূল ভীত।

২. অনেকেই আছেন, যারা সঙ্গী ছাড়া একদিনও থাকতে পারেন না। মন খারাপ কিংবা আনন্দ সবকিছুতেই সঙ্গী ভরসা। উঠতে বসতে একে-অপরের সঙ্গে সময় কাটাতেই এরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। লোকসমাজের কাছে হয়তো এটা অত্যন্ত বাড়াবাড়ি বা লোক দেখানো বলে মনে হতে পারে! তাই বলে ‘লাভ বার্ডস’ নিজেদেরকে কখনোই বদলে ফেলবেন না!

৩. খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে এমন অনেক জুটি দেখতে পারবেন, যারা নিজেদের ভালবাসার কথা পুরো দুনিয়াকে জানাতে পছন্দ করেন। এসব আচরণ হয়ত অন্যদের কাছে বিরক্তির কারণ হতে পারে। তবে অনেকের কাছেই এটা খুব স্বাভাবিক ঘটনা। তাই আপনিও যদি এমন ধরনের হন; এতে লজ্জা পাওয়ার কিছু নেই।

৪. সহকর্মীর সঙ্গে অনেকেই প্রেমে জড়িয়ে পড়েন। এটা স্বাভাবিক, তবে বিষয়টি নিয়ে অফিসে যাতে কানাঘুষা না হয়; সেদিকে নজর রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্কের কথা লুকিয়ে রাখটাই ভালো এক্ষেত্রে। তবে কাজের ফাঁকে মাঝে মধ্যে ইশারা চলতেই পারে!

৫. অনেক দম্পতি রয়েছেন, যাদেরকে নিয়ে মানুষের কৌতূহল থাকে তুঙ্গে। এদেরকে কোনো প্রশ্ন করলেই উত্তর এড়িয়ে যাওয়াটা তাদের কাছে খুবই সাধারণ বিষয়। আসলে এরা সব কিছু নিয়েই বিভ্রান্ত থাকেন। পুরো জীবনই- এটা করা উচিত, না ওটা, এভাবেই তারা কাটিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host