1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনা সদরে মেয়র পদে ভোট পুনঃগণনার নির্দেশ: হাইকোর্ট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮১ সময় দর্শন

অনলাইন ডেস্ক: পাবনা সদর পৌরসভার মেয়র পদে নির্বাচনের ভোট একমাসের মধ্যে পুনঃগণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ঘোষিত ফলাফলের ভিত্তিতে প্রকাশিত গেজেটের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

ওই নির্বাচনে মেয়র পদে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান পেয়েছেন ২৭ হাজার ৯৬৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি পান ২৭ হাজার ৮৪৭ ভোট। শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

ওই নির্বাচনে ১ হাজার ১৬৫টি ভোট বাতিল করা হয়। এই ফলাফলের ভিত্তিতে গত ৭ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর আগেই নির্বাচন বাতিল চেয়ে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host