1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিল্কের শাড়িতে দুর্দান্ত দেখানোর উপায়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪৬ সময় দর্শন

 সিল্কের শাড়ি সব নারীরই পছন্দের। ক্যাজুয়াল লুক থেকে শুরু করে জাকজমক বেশেও সিল্ক শাড়ি দারুণ মানিয়ে যায়। শীত মানেই অনেক উৎসব আর অনুষ্ঠান। সেই সঙ্গে শুরু হয় ভ্যালেন্টাইন উইক। এসময় শাড়িতে ভরসা!

আসছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে অনেকেই শাড়ি পরতে পছন্দ করেন। এসময় চাইলেই সিল্ক শাড়িতে নিজেকে দুর্দান্ত করে তুলতে পারেন।

শুধু মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। যা মানলে আপনি সবার চেয়ে আলাদা লুক ক্রিয়েট করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক, কীভাবে পরবেন সিল্কের শাড়ি-

১. সিল্কের শাড়ির সঙ্গে কখনো ভারি গয়না পরবেন না। দেখতে ভালো লাগবে না। সবচেয়ে ভালো হয় হালকা ঘরানার জুয়েলারি পরলে।

২. বিয়ের অনুষ্ঠানে গেলে ভারি একটি দুল পরতে পারেন। অথবা ভারি একটি গলার হারের সঙ্গে ছোট্ট একটি দুল পরবেন। সিল্কের শাড়ির সঙ্গে চোকার স্টাইলের গয়না বেশ মানিয়ে যায়।

৩. স্টাইলিশ লুক পেতে সিল্কের শাড়ির সঙ্গে বেল্ট পরুন। এজন্য চওড়া বেল্ট বেছে নিন। এর সঙ্গে একটু লম্বা ঘরানার ব্লাউজ পরলে দারুণ দেখাবে। শাড়ির আঁচল একেবারে চিকন করে ভাঁজ করে নিন।

৪. প্যান্টসহ সিল্কের শাড়ি পরতে পারেন। ফ্যাশনে এখন ভিন্নমাত্রা যোগ করেছে নতুন এ লুক। এক্ষেত্রে শাড়ির কুচি শুধু একদিকেই থাকে। আরেক পাশে যেন প্যান্ট দেখা যায় এমনভাবে পরতে হবে শাড়ি।

৫. চাইলে সিল্কের শাড়ির আঁচল সামনে দিয়েও পরতে পারেন। এক্ষেত্রে একটু গর্জিয়াস শাড়ি বেছে নেওয়া উচিত। একরঙা সিল্কের শাড়ি এভাবে পরলে ভালো দেখাবে না।

৬. যেহেতু এখন শীতকাল, তাই জ্যাকেটসহও পরতে পারেন সিল্কের শাড়ি। এর সঙ্গে একেবারেই হালকা জুয়েলারি পরবেন। মেকআপও বেশি ভারি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host