1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আজ আলজাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিটের শুনানি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭২ সময় দর্শন

বাংলাদেশে আলজাজিরা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের ওপর আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুনানি হবে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনামুল কবির ইমন গত সোমবার হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। গতকাল সকালে আবেদনকারী নিজেই রিট আবেদনটি আদালতের নজরে এনে দ্রুত শুনানির আরজি জানান। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দ্রুত শুনানি করা প্রয়োজন।

এ সময় আদালত বিকেল পৌনে ৪টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। বিকেলে আদালত আজ সকাল ১১টায় সময় নির্ধারণ করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরায় সম্প্রতি বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে গত ১ ফেব্রুয়ারি আলজাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host