1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শীতকালে পিরিয়ডের ব্যথা কমানোর উপায়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪২ সময় দর্শন

শীতকালে সব ব্যথাই অসহ্য, সেখানে শীতের সময় মেয়েদের পিরিয়ডের সময়টা এমনিতেই অস্বস্তিতে কাটে। এর ওপর অনেকের ব্যথা থাকে পুরো পিরিয়ডের সপ্তাহজুড়ে।তাদের জন্য খুব কঠিন হয়ে যায় এই সময়টা।

প্রতিটি মেয়েরই ঋতুচক্রের সঙ্গে কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। যাদের বেশি ব্যথা হয়, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়: অতিরিক্ত যন্ত্রণা হলে তলপেট ও কোমরে হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক করুন।

তলপেটে ১০ –১৫ মিনিট ধরে ল্যাভেন্ডার তেল ম্যাসাজ করুন। বেশি দৌড়াদৌড়ি না করে ওই কটা দিন একটু বিশ্রাম করুন। গল্পের বই পড়ুন, গান শুনুন, অথবা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান।

পিরিয়ড হলে স্বাস্থ্যকর, পরিষ্কার থাকার বিষয়ে লক্ষ্য রাখুন।ঠাণ্ডা লাগানো যাবে না, গোসলে গরম পানি ব্যবহার করলে আরাম পাওয়া যায়।

পিরিয়ড চলাকালীন সময়ে খাদ্যতালিকায় টকদই, মাছ, ছোলা, আদার রস, রসুন, দুধ, আঙুর, কলা, বাদাম, ডার্ক চকলেট, সবুজ পাতাযুক্ত সবজি ও প্রচুর পানি রাখুন।

পিরিয়ডের মতো জরুরি বিষয় নিয়ে লজ্জা, ট্যাবু না রেখে সন্তানের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। এই সময়ে তার প্রতি মাসেই ব্যথা হলে ভালো গাইনিকোলোজিস্টের পরামর্শ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host