1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নাটোরে উপজেলা চেয়ারম্যানকে মারধর করায় এলাকায় উত্তেজনা 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭১ সময় দর্শন

অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের কালিবাড়ী রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন স্থানীয় লোকদের জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে যান।

তিনি যাওয়ার পরপরই এমপি গ্রুপের সবুরসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি লাথি, কিল-ঘুষি মারতে শুরু করে। এতে তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, এমপির ইন্ধনে তার লোকজন আমাকে মারধর করেছে।

এসআই রফিকুল ইসলাম জানান, হামলার পর উপজেলা চেয়ারম্যান এবং তার ড্রাইভার রওশন ও আমিরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আক্রমণের মূলহোতা সবুরকে আটক করা হয়েছে।

অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host