1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ডেটিংয়ে আসা বালিকা প্রেমিকাকে আটকের পর ফোন করে ধরা হয় প্রেমিককে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭১ সময় দর্শন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে আজ বুধবার দুপুরে এক প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। ফেসবুক ও মোবাইল ফোনে পরিচয়ের প্রেক্ষিতে তারা শিমুলিয়ায় আসেন।

প্রেমিকা মাদারীপুরের শিবচর উপজেলার মির্জারচর মুন্সিকান্দি গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মীরপুর গ্রামের আবুল বাশারের ছেলে রাজু মিয়া (২৪)। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন গণমাধ্যমকে জানান, বালিকা প্রেমিকা শিমুলিয়া ঘাটে এসে প্রেমিককে খোঁজ করছিলেন। এমন সময় এলাকার নারীর সঙ্গে দেখা হয়ে যায় তার। প্রেমিকার কথা অসামঞ্জস্য মনে হলে এই নারী বিষয়টি তার মাকে এবং কাছাকাছি থাকা ট্রাফিক পুলিশকে অবহিত করেন।

পরে ট্রাফিক পুলিশ এই প্রেমিকাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ফোন করে ঘাটে থাকা প্রেমিককে আটক থানায় নিয়ে যায়। পরে শিবচর থেকে মা এসে মুচলেকা দিয়ে তার মেয়েকে পুলিশের কাছ নিয়ে যান।

একইসঙ্গে প্রেমিকের অভিভাবককেও খবর দেওয়া হয়েছে। প্রেমিক কাঠমিস্ত্রী রাজু মিয়া এখন লৌহজং থানায় আটক রয়েছেন। ওসি জানান, তাদের মধ্যে শুধু ফোনে এবং ফেসবুকেই যোগাযোগ ছিলো। প্রথমবারের মতো সরাসরি যোগাযোগ করতে গিয়েই ধরা পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host