1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভ্যাকসিন নেওয়া সকলেই ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৬১১ সময় দর্শন

অনলাইন ডেস্ক:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। করোনার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না তা নয়। ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ভ্যাকসিন নেওয়ার জায়গা একটু ফুলে যেতে পারে। তবে এতে ভয়ের কিছু নেই। এখন পর্যন্ত যতজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা সবাই ভালো আছেন।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন এখন একটি বড় অস্ত্র। করোনা মোকাবিলায় এই অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। অনেক রাষ্ট্র এখনও ভ্যাকসিন পায় নাই। আগামী দুই তিন মাসেও তারা পাবে কিনা সন্দেহ। তার উদাহরণ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা। বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ভ্যাকসিন এমনি এমনি আসে নাই। ৬ মাস ধরে এর পিছনে লেগে থাকতে হয়েছে। যারা ভ্যাকসিন তৈরি করেছে সকলকে আমরা পত্র পাঠিয়েছি। সবার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, বুকিং দিয়েছি, টাকা পাঠিয়েছি, যে কারণে আগেই ভ্যাকসিন পেয়েছি। আরও ৩ কোটি ভ্যাকসিনের টাকা অলরেডি দিয়ে দিয়েছি। ডব্লিউএইচওতে আমাদের সাড়ে ৬ কোটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া আছে।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন আনোয়ারুল আমি আখন্দ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host