1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ফের প্রস্তুতির নির্দেশ মাউশি’র

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৬০৮ সময় দর্শন

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে আবারো নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইড লাইনও প্রকাশ করেছে শিক্ষা অধিদফতর। এ গাইডলাইন অনুসরণ করে স্কুল-কলেজগুলো খোলার প্রস্তুতি পরিবীক্ষণ করতে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে মাউশি।

বৃহস্পতিবার মাউশি থেকে এমন নির্দেশনা দিয়ে জেলা-উপজেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ কর হয়, গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রস্তুত করছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন। সেই লক্ষ্যে সব আঞ্চলিক পরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজ জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিবীক্ষণ এর মাধ্যমে নিশ্চিত করবেন।

কোনো প্রতিষ্ঠান গাইডলাইন বাস্তবায়ন করতে না পারলে কেন পারছে না তা ই-মেইলের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালককে জানাতে হবে।

করোনা প্রতিরোধের পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত নিরাপদ আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইডলাইন অনুসরণ করে পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য নির্দেশ দেয়া হয়েছে আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একটি গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এ গাইডলাইন অনুসরণ করে চার ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবার সে প্রস্তুতি মনিটরিং বা পরিবীক্ষণ করার নির্দেশনা দেয়া হলো মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host