1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

উল্লাপাড়ায় প্রধান চিকিৎসক ডা. আল আমিন করোনায় আক্রান্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫১৪ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দেশে প্রাণঘাতী করোনা সংক্রমনের শুরু থেকে যিনি উল­াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও রোগীদের পরিবারকে সচেতনতামূলক নানামুখী পরামর্শ দিয়ে আসছিলেন তিনি হলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. আল আমিন সরকার। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষায় পজেটিভ ফল এসেছে। আর এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লাপাড়ার বাসিন্দা ডা. আল আমিন ছিলেন এই উপজেলায় করোন ফোকাল পার্সন এবং করোনা চিকিৎসার প্রধান।

আল আমিন ও একজন ব্যাংক কর্মকর্তাসহ বৃহস্পতিবার উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্তের সংখ্যা ১২। এ নিয়ে এখন পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হলেন ৭২ জন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, ডা. আল আমিন সরকার করোনা রোগ প্রতিরোধ বিষয়ক কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্যাকমো ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ অবস্থায় এই কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা কার্যক্রম এখন দারুনভাবে ব্যহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host