1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় এসএমই লোনের জামিনদার হয়ে এক দরিদ্র জেলে,আরেকজন পলাতক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৮০৪ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া ব্র্যাক ব্যাংক থেকে এমএমই (স্মল মিডিয়া এন্টারপ্রাইজ) লোনের জামিনদার হয়ে জেলে গেছেন দুলাল হোসেন(৩৫)নামের এক দরিদ্র। তিনি ভাঙ্গুড়া উপজেলার ঝি:কলকতি গ্রামের আয়নাল হকের ছেলে। দুলাল পেশায় একজন দর্জি। স্বল্প আয়ে কোনো রকমে সংসার চলে তার। ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের হাসিনুর ট্রেডারর্স এর স্বত্তাধিকারী  মো: হাসিনুর রহমান ২০১০ সালে তাকে ঐ ব্যাংকের শাখায় ডেকে নিয়ে একটি এসএমই লোনের জামিনদার বানিয়ে ¯^াক্ষর নেয়। এর পর সে আর কিছু জানেনা। হঠাৎ গত বুধবার (৬ জানুয়ারি) ভাঙ্গুড়া থানার পুলিশ তাকে ধরে নিয়ে কোর্টে চালান দেয়। তারপর থেকে তিনি জেলে রয়েছেন।

দুলালের বাবা আয়নাল হক পাবনা জেলা কারাগারে ছেলের সাথে ¯^াক্ষাত করে এসে আজ মঙ্গলবার(১২ জানুয়ারি)ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে মামলার তথ্য নেওয়ার সময় সংবাদকর্মীদের ঘটনাটি বর্ননা করেন।

শাখা ব্যবস্থাপক এম কে মুকুল ও ঋণ আদায় সংক্রান্ত অফিসার গাফফার হোসেন বলেন,হাসিনুর রহমান তাদের ব্যাংক থেকে ৬ লাখ টাকা এসএমই(ক্ষুদ্র ও মাঝারী ঋণ) লোন নেন। আর এর জামিনদার ছিলেন ঝি:কলকতি গ্রামের দুলাল হোসেন ও জাহাঙ্গীর আলম। হাসিনুর ২ লাখ ৮৮ হাজার টাকা পরিশোধের পর কিস্তি বন্ধ করে দেন। ফলে প্রথমে চেক কালেকশন ও পরে সুদসহ ১২ লাখ ৩৬ হাজার টাকা দাবী করে তার বিরুদ্ধে অর্থ ঋণ মামলা রুজু করা হয়। আদালত তাদের নামে প্রেফতারি পরোয়ানা জারি করেন। হাসিনুর ও জাহাঙ্গীর পলাতক থাকলেও দুলালকে পুলিশ গ্রেফতার করে।

শরৎনগর বাজারের সার ব্যবসায়ী আব্দুল জাব্বার বলেন,দরিদ্র ব্যবসায়ীরা এসএমই লোন নেন। তাদের জামিনদারও দরিদ্র লোকেরাই হয় কিন্তু জামিনদারের জেলে যেতে হলে ওই লোন আর কেউ নিবে না। এছাড়া বেকারত্ব দূরীকরণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ¯^নির্ভর করার উদ্দেশ্যে যে এসএমই চালু করা হয়েছে তা ব্যর্থ হচ্ছে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host