1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সড়ক দূর্ঘটনায় নাগরপুরে একই পরিবারের ৫জন সহ ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৭ সময় দর্শন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুলকান্দি নামক স্থানে ব্রীজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনাটি ঘটে । শুক্রবার দুপুর আড়াই টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা “নিউ ভিলেজ লাইন বাস” ও দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজি মুখোমুখি সংর্ঘষে একই পরিবারের ৫জন সহ ৭জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের মৃত নিতাই দাসের ছেলে হরেকৃষ্ণ (৫০),হরে কৃষ্ণের ছেলে গোবিন্দ্র দাস (২৬),গোবিন্দের স্ত্রী ববিতা দাস (২০), গোবিন্দের মেয়ে রাধা দাস (৬), গোবিন্দের দাদী খুকি বালা দাস (৭০), গোবিন্দের ধর্ম শশুর রাম প্রসাদ (৪০), সমেতপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে সিএনজি ড্রাইভার জামাল (৩০)। এবিষয়ে গোবিন্দের ফ্যামেলী সূত্রে জানা গেছে, একই সিএনজি করে রাধা দাসকে নিয়ে মানিকগঞ্জ মেডিকেলে ডাক্তার দেখানোর জন্যে যেতে লাগছিল কিন্তু মুলকান্দি নামক এলাকায় পৌছাঁলে এই ঘটনাটি ঘটে ।

 

এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। এলাকাবাসী জানান, মৃত গাবিন্দোর মোট ৬ সদস্য বিশিষ্ট পরিবার ছিল এর মধ্যে ৫জন মারা গেছে বাকী তার মা ঝর্না রানী বেঁচে আছে।পরিবারের সবাইকে হারিয়ে তার মা দিশেহারা। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মানিকগঞ্জে যাওয়ার পথে মুলকান্দি নামক স্থানে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনা স্থলে একজন নিহত ও বাকী ৬জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভাদ্রা ইউপি সদস্য মো. বেলাল সরদার বলেন, দুপুর ২টার দিকে মানিকগঞ্জে যাওয়ার পথে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ মোট ৭নিহত হয়। ঘটনার পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে আসছে এলাকা জুড়ে। এই রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতদের লাশ দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host