1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বই উৎসব ; ৩৬ কোটি বই পাচ্ছে শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৯৫ সময় দর্শন

বিশেষ প্রতিবেদকঃ নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রতিবছর পালিত হয় বই উৎসব। এবারও তার ব্যতিক্রম হবে না। যথাসময়ে বই উৎসব পালনের লক্ষ্যে সারাদেশে বই পাঠাতে শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এখন পর্যন্ত দেশের ৩৪ জেলার ১৬২টি উপজেলায় যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রাথমিকের দেড় কোটি বই হস্তান্তর করা হয়েছে। এ বছর প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে। এনসিটিবি জানায়, তিন সপ্তাহ ধরে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত সাড়ে তিন কোটি বই ঢাকার বাইরে পাঠানো হয়েছে। এর মধ্যে দেড় কোটি বই যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। আর হস্তান্তরের অপেক্ষায় রয়েছে আরও দুই কোটি বই। এছাড়া বিভিন্ন উপজেলায় প্রাক-প্রাথমিকের জন্যও প্রায় এক কোটি বই পাঠানো হয়েছে। ১৫ ডিসেম্বরের আগে সব মিলিয়ে আরও ৩২ কোটি বই পাঠানো হবে।

 

এ বছর প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে। যেখানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা পাবে প্রায় ১০ কোটি ৫৪ লাখ বই। এছাড়াও মাধ্যমিকের শিক্ষার্থীরা বই পাবে ২৪ কোটি ৪১ লাখ। আর এসব বই ছাপাতে সরকার খরচ করছে এক হাজার একশ কোটি টাকা। এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা বলেন, ‘বই উৎসবটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময়ই চেয়েছি শিক্ষার্থীরা যেন বছরের শুরুতে নতুন বই হাতে পায়। এটি তাদের লেখাপড়ায় অনেক বেশি প্রেরণা জোগায়। এবার করোনার কারণে হয়তো সেভাবে উৎসব হবে না। তবে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই হাতে পাবে।

 

’ তিনি জানান, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে দিনরাত কাজ করছেন ছাপাখানার কর্মচারীরা। বই তৈরির পর ছাড়পত্র পাওয়ামাত্র জেলা-উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকরা যেন আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে পারে সে ব্যাপারেও তাদের বলে দেওয়া হয়েছে। সূত্রঃসারা বাংলা,

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host