1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

মধুমিতায় চলছে চলচ্চিত্র উৎসব, সাতদিনে বিনামূল্যে দেখা যাবে কালজয়ী ১৩ সিনেমা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২ সময় দর্শন

                         সাতদিনের চলচ্চিত্র উৎসব।

অনলাইন ডেস্কঃ

ঢাকা শহরের ৪১৬ বছর উদযাপন উপলক্ষে মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হয়েছে সাতদিনের চলচ্চিত্র উৎসব। দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে বাংলা চলচ্চিত্রের কালজয়ী ১৩টি সিনেমা বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

শনিবার শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।

উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল ৩টায় প্রদর্শিত হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’।

সোমবার বিকেল ৩টায় দর্শকদের জন্য থাকছে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’।

চতুর্থ দিন ২৫ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘অশিক্ষিত’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘রংবাজ’।

পঞ্চম দিনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় দেখা যাবে ‘নাচের পুতুল’।

ষষ্ঠ দিন বিকেল ৩টায় রয়েছে ‘দূরদেশ’, আর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দহন’।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় সমাপনী প্রদর্শনীতে থাকবে ‘বধূ বিদায়’।

চলচ্চিত্র উৎসব উপলক্ষে মধুমিতা হলের কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ গ্লিটজকে বলেন, “আমাদের তো নতুন সিনেমা নেই, হল বন্ধ থাকে। সেদিক থেকে এই উৎসব ঘিরে হল সচল হলো, এটা ভালো লাগার। এই সিনেমাগুলো তো আগের, কালজয়ী সিনেমা। যারা এসব সিনেমা দেখে বড় হয়েছে তাদের জন্য এটা একটা আবেগের জায়গা হতে পারে, তাছাড়া এখনকার সময়ের দর্শক কেমন হচ্ছে সন্ধ্যার শো না গেলে বুঝা মুশকিল।”

তিনি আরও বলেন, “উদ্বোধনী উৎসবে মন্ত্রীদের কাছে আমাদের আহ্বান ছিল চলচ্চিত্রে সুদিন ফিরিয়ে নিয়ে আসার। নতুন সিনেমা নির্মাণ না হলে সিনেমা হল টিকিয়ে রাখা যাচ্ছে না। দুই ঈদ ছাড়া আমাদের সিনেমা নেই, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে চলচ্চিত্রের এই দুর্দিন কাটিয়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেছি আমরা।”

শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সংসদ সদস্য হামিদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিন বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার, চিত্রগ্রাহকসহ মোট ৫৮ জন শিল্পী ও কুশলীকে সম্মাননা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host