1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩ সময় দর্শন

অনলাইন ডেস্কঃ টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২১ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

শিহাব শাহীনকে সভাপতি, আর মেজবাহ উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৮) গঠিত হয়েছে। চূড়ান্ত হওয়া এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সাংগঠনিক সম্পাদক- প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক- পাপ্পু রাজ, অফিস সম্পাদক- দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- সায়েম খান, প্রচার সম্পাদক- ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক- আফরিন জেসিকা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- মারুফ হোসেন সজিব।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।

সম্মেলনে বক্তারা বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরে বাংলাদেশ নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী একটি প্ল্যাটফর্‌ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host