1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পার্বতীপুরে ভবের বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন: ডা. মিন্টু সভাপতি, শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬০ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর, (দিনাজপুর ) প্রতিনিধি :-

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবের বাজার বণিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাধারণ আলোচনা সভা শেষে আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

গত শুক্রবার রাত ৯টায় মন্মথপুর ইউনিয়নের ভবের বাজারে আয়োজিত সভায় শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ডা. সারোয়ার হোসেন মিন্টুকে সভাপতি এবং ক্রীড়াবিদ ও সংগঠক শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই পারে একটি বাজারকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করে তুলতে।”

নতুন কমিটি ঘোষণার পর বাজার এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মাল্যদানের মাধ্যমে বরণ করে নেন উপস্থিত ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ও মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জামিল আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজালাল নয়ন, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম রানা, অর্থ সম্পাদক নূর আলম সরকার, প্রচার সম্পাদক শ্রী পলাশ চন্দ্র রায়, ধর্মবিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক বিষ্ণু চন্দ্র রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বুলবুল আহমেদ, আইনবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা (এমপি) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক বকুল হোসেন।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন কেতাব আলী, ফজর আলী, মতিউর রহমান, রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বাবু জগদীশচন্দ্র শাহা, মমিনুল ইসলাম, ডা. বিনয়, ইয়াকুব আলী, ডা. মনোরঞ্জন, মাহাতাব উদ্দিন, বিষু চন্দ্র রায়, গোলাম রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “ভবের বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host