1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

হুরমুজ দিয়ে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেওয়া হবে না: ইরান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৫ সময় দর্শন
অনলাইন ডেস্ক

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তর করতে দেবে না। বুধবার মাশহাদে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হরমুজ প্রণালির সংবেদনশীল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলগত জলপথ বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, প্রণালিটির পশ্চিম দিক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পূর্ব দিকটি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে।

এই সমন্বিত ও সুসংহত নিয়ন্ত্রণকে এই অঞ্চলের ওপর ইরানের নজরদারি ও আধিপত্য বৃদ্ধির একটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। আকরামিনিয়া বলেন, এ ধরনের নিয়ন্ত্রণ দেশটির জন্য এমন রাজস্ব আনবে, যা ইরানের তেল আয়ের প্রায় দ্বিগুণ।

সেনা মুখপাত্র বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে বলেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালি দিয়ে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেবে না। তিনি আরো বলেন, যদি আগে আঞ্চলিক ঘাঁটিগুলোতে এ ধরনের অস্ত্র রাখা হয়ে থাকে, সেগুলোর বেশির ভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host