1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দূরন্ত পলাশ গ্রুপের প্রধান এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৯ সময় দর্শন

 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে দূরন্ত পলাশ গ্রুপ নামক আইডির প্রধান এডমিন ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৮ মে দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।পলাশ

থানা পুলিশ সূত্রে জানা যায় , মাসউদুল ইসলাম রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রতারণা ও জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত আসামি ।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক ব্যক্তি ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে। সে সব ঘটনায় এই দূরন্ত পলাশ আইডির বিরুদ্ধে ও এডমিনের বিরুদ্ধে থানায় একাধিক জিডি রয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন মাসউদুল ইসলাম রানাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আজই শুক্রবার নরসিংদী কোর্টে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host