1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ডিমলায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৮ সময় দর্শন

রিপোর্টার: মাফিকুল ইসলাম
নিলফামারীর ডিমলায় আলোচিত এক গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল রানা (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিমলা থানার ওসি শওকত আলীর নেতৃত্বে এবং হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের এক ১৫ বছর বয়সী স্কুলছাত্রীকে (ছদ্মনাম: আক্তার) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। ঘটনার দিন ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে একই এলাকার কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) তাকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ভুক্তভোগীকে উদ্ধার করে। এ ঘটনায় গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিমের নানি বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন।
ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। এর আগে গত ২৮ এপ্রিল ঢাকার উত্তরায় র‍্যাব-১ এর সহযোগিতায় দ্বিতীয় আসামি মুন্না ইসলাম মান্নানকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রধান আসামি কাজল রানাকেও গ্রেপ্তার করা হলো।
ডিমলা থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host