1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এমপির গাড়ির ধাক্কায় ভ্যানচালক হাসপাতালে, প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কায় বাসচালক জেলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৪ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সড়ক সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও, গত কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনা যেন আইনের ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় সংসদ সদস্যের গাড়ির ধাক্কায় এক দরিদ্র ভ্যানচালক যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তার কদিন আগেই রাজধানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে ঘষা লেগে শ্রীঘরে যেতে হয়েছে এক বাসচালককে।

গতকাল ৩রা মে, রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দ্রুতগামী পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ধাক্কায় ভ্যানচালক মোহাম্মদ রবিউল ইসলাম (২৮) ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি। আহত রবিউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, কক্সবাজার ভ্রমণ শেষে এমপি ফ্লাইটে ঢাকা ফিরলেও গাড়িটি সড়কপথে ফিরছিল।

দোহাজারী হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর মাত্র কয়েকদিন আগে গত ২৮শে এপ্রিল, মঙ্গলবার রাজধানীর বনানীতে ঘটে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সাথে একটি ট্রাস্ট মিনিবাসের হালকা ধাক্কা লাগে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বাসচালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করে। প্রতিমন্ত্রীর গানম্যানের করা মামলায় বর্তমানে ওই চালক শ্রীঘরে।

জনমনে প্রশ্ন: আইন কি তবে পদমর্যাদা দেখে?

একই সপ্তাহে ঘটে যাওয়া এই দুই ঘটনা সাধারণ মানুষের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। লোহাগাড়ায় এমপির গাড়ি চালক যখন একজন ভ্যানচালককে পিষ্ট করে বহাল তবিয়তে, তখন বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দিয়ে তড়িৎ গ্রেপ্তার হন সাধারণ বাসচালক। সচেতন মহল বলছেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনকে তার আপন গতিতে চলতে হবে, যেখানে পদমর্যাদা নয় বরং অপরাধই হবে বিচারের মানদণ্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host