1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইউনূস-নুরজাহানের কারণে ৩ শতাধিক শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৩ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম ও হামজনিত উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামজনিত উপসর্গে প্রায় ৩০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত শিশুরা অধিকাংশই নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এসব শিশুর মধ্যে হামের পাশাপাশি চিকেনপক্সের উপসর্গ দেখা যাচ্ছে। অনেকের সারা শরীরে কালো ছোপ ছোপ দাগ পড়ছে, যার কারণ চিকিৎসকরা স্পষ্ট করে বলতে পারছেন না।

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ‘শিশুমণি নিবাস’-এ পিতা-মাতা পরিত্যক্ত শিশুরা সরকারের আশ্রয় বেড়ে ওঠে। সেখানকার প্রতিটি শিশুই হাম, বসন্তসহ একাধিক রোগে আক্রান্ত। ঢাকাসহ বিভিন্ন শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বেডের অভাবে অনেক শিশুকে করিডোর ও ফ্লোরে মানবেতর অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্ন আয়ের পরিবারের শিশুদের পুষ্টি ও ভিটামিনের অভাবে হাম মহামারি আকার ধারণ করেছে।

বাংলাদেশে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ ও পুষ্টি নিশ্চিত করতে প্রতি বছর দু’বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালানো হয়। ৬-১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২-৫৯ মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মৃত্যুঝুঁকি কমায়।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামের টিকা ক্রয় ও ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার পাশাপাশি পুষ্টি ও ভিটামিন এ ক্যাম্পেইনেও ব্যাপক গাফিলতির এসবের পেছনে কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা।

দেশ ও সমাজ সচেতন নাগরিকেরা বলছেন, ইউনূস সরকারের চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে এতগুলো নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু ঘটলেও জুলাই ২০২৪-এর মতো তীব্র প্রতিবাদ দেখা যাচ্ছে না। যারা একসময় শিশুমৃত্যু ও গণহত্যার বিষয়ে সোচ্চার ছিলেন, তারা এখন নীরব। স্বাস্থ্য অধিদপ্তর এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host