1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ক্ষুব্ধ পরীক্ষার্থীরা: গণিত পরীক্ষা শুরুর পরই কেড়ে নেওয়া হয় ক্যালকুলেটর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৩ সময় দর্শন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ রোববার ৩ মে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও তাদের তা ব্যবহার করতে দেওয়া হয়নি। পরীক্ষা শুরুর ৫ মিনিট পরেই পরীক্ষকরা ক্যালকুলেটর নিয়ে যান। এতে পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেন এবং দ্রুত বিষয়টির সমাধান চান।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কেন্দ্রের হল সুপার মো. কামরুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী কৃষি কর্মকর্তা বরুন কুমার রায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

ট্যাগ অফিসার বরুন কুমার রায়ের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, ট্যাগ অফিসার কীভাবে এই সিদ্ধান্তটি দিলেন, আমরা বুঝতে পারছি না। আমরা ইউএনও মহোদয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, ক্যালকুলেটর ব্যবহার নিয়ে সৃষ্ট সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host