1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

১০ ব্যাংক এক কাতারে: বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও চারটি ব্যাংক ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক চারটি হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি। গত ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্ঠিত পৃথক পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে। চার ব্যাংকের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক চিত্র প্রিমিয়ার ব্যাংকের। ২০২৫ হিসাব বছরে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৯ পয়সা।

গত ৩১শে ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা। আগামী ৩রা জুন রেকর্ড ডেট এবং ৮ই জুলাই সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের ৬৬ পয়সা থেকে বেড়ে ৭৪ পয়সায় দাঁড়িয়েছে। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২১ টাকা ১৬ পয়সা। মুনাফা বাড়লেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জন্য হতাশাজনক। রেকর্ড ডেট ৯ই জুন এবং এজিএম আগামী ২৯শে জুলাই সকাল ১১টায়।

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের ২৩ পয়সা থেকে কমে ১৪ পয়সায় নেমে এসেছে। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩৩ টাকা ৮৫ পয়সা। রেকর্ড ডেট ২১শে মে এবং এজিএম ২৯শে জুন সকাল ১১টায়।

এনআরবিসি ব্যাংক এবার শেয়ারপ্রতি ১৬ পয়সা মুনাফা করেছে, যা আগের বছরের ৮ পয়সার তুলনায় দ্বিগুণ। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৬ টাকা ৫ পয়সা। তবু লভ্যাংশ দেওয়া হচ্ছে না। রেকর্ড ডেট ২১শে মে এবং এজিএম ২৫শে জুন সকাল ১১টায়।

এই চার ব্যাংকের ঘোষণার আগেই একই দিনে আরও ছয়টি ব্যাংক — এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এনআরবি ব্যাংক — ২০২৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

ফলে এখন পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ১০টি ব্যাংক চলতি বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে — যা দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host