1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নিজ বাড়িতে নিয়ে শিশু ধর্ষণ, এনসিপি নেতার বাবা কারাগারে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সেলিম খন্দকার (৫৫) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গত ৩০শে এপ্রিল এই ধর্ষণের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২রা মে, শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শশীভূষণ থানার (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮শে এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিংয়ের কাছে ৭ বছর বয়সী ভুক্তভোগী স্কুলছাত্রীসহ অন্য বাচ্চারা খেলাধুলা করছিল। এসময় সেলিম খন্দকার ওই শিশুকে বিভিন্ন খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিংয়ের একটি কক্ষে নিয়ে কাপড় খুলতে বলেন। শিশুটি রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করেন সেলিম।

সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি নিম্নাঙ্গে ব্যথা অনুভব করলে কান্নাকাটি করতে থাকে। পরিবারের লোকজন কী হয়েছে জানতে চাইলে শিশুটি জানায় সেলিম খন্দকার তার সঙ্গে খারাপ কাজ করেছে। এ ঘটনায় কাউকে বললে মেরে ফেলবে বলেও হুমকি দেন তিনি।

এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host