1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ‘স্বাবলম্বী সারথী প্রকল্প’ ঘোষণা: শ্রমিক দিবসে মানবাধিকার কমিশনের উদ্যোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
ঢাকা, ১ মে ২০২৬: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার বলেছেন, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘স্বাবলম্বী সারথী প্রকল্প’ হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি প্রিয় দেশবাসী ও শ্রমিক ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমেই দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জিত হচ্ছে।
তিনি বলেন, “শ্রমিকের অধিকার কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।”
এবারের মে দিবসের প্রতিপাদ্য— ‘শ্রমিকের অধিকারই মানবাধিকার—ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হোক’ উল্লেখ করে তিনি বলেন, এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত।
তিনি আরও জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের জীবনমান উন্নয়নে আইএইচআরসি ট্রাস্ট ‘স্বাবলম্বী সারথী প্রকল্প’ বাস্তবায়ন করবে।
তিনি সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে শ্রমিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি ন্যায্য, মানবিক ও শোষণমুক্ত সমাজ গড়ে তুলি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host