1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

তারাগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬২ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬ খ্রি.) উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ. টি. এম. আজহারুল ইসলাম। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষা। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও জোর দেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বক্তারা অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভা শেষে শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host