1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

সাদিক কায়েমের এন্ট্রিতে বদলে যাচ্ছে ঢাকা দক্ষিণের রাজনৈতিক হিসাব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৭ সময় দর্শন
ফিয়াদ নওশাদ ইয়ামিন:

জামায়াত-এনসিপি একসাথে থাকবে নাকি আলাদা পথে যাবে?

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাদিক কায়েম ও আসিফ মাহমুদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

ঢাকা দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েমকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে, এদিকে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এই মনোনয়নকে কেন্দ্র করে জামায়াত-এনসিপি জোটে ভাঙ্গন ধরার সমূহ সম্ভাবনা আছে। অন্যথায় স্থানীয় সরকার নির্বাচনটা পুরোপুরি আলাদা করবে দুই দল। কথা, লড়াই কিংবা মাঠের রাজনীতি—কেউ কাউকে ছাড় দিবে না। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক টকশো ও বিভিন্ন মিডিয়ায় এই সমীকরণ নিয়েই চলছে তুমুল আলোচনা। বিশেষ করে ঢাকা দক্ষিণে কার প্রভাব বেশি, তরুণ ভোটব্যাংক কার দিকে যাবে এবং জুলাই-পরবর্তী রাজনীতিতে কে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে সেই হিসাব-নিকাশ এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনে এক ধরনের সমঝোতার আবহ থাকলেও স্থানীয় সরকার নির্বাচন অনেক বেশি বাস্তব, প্রভাবভিত্তিক ও সাংগঠনিক শক্তির পরীক্ষা। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন জামায়াত ও এনসিপির জন্য মর্যাদার লড়াইয়ে পরিণত হতে পারে। ইতোমধ্যে দুই পক্ষের সমর্থকদের মধ্যেও সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। কেউ বলছেন সাদিক কায়েমই জামায়াতের সবচেয়ে শক্তিশালী “আরবান ফেস”, আবার কেউ দাবি করছেন জুলাই আন্দোলনের পর আসিফ মাহমুদের জনপ্রিয়তা তরুণদের বড় অংশকে এনসিপির দিকে টানবে।
এ বিষয়ে ডাকসু জিএস এস এম ফরহাদ জানান,
ডাকসু ভিপি সাদিক কায়েম শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এক জরুরি বার্তায় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ বলেছেন, শিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সাদিক কায়েমের নাম ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলমান।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে সাদিক কায়েম কি শুধুই জামায়াতের প্রার্থী, নাকি ভবিষ্যতে বৃহত্তর কোনো জোট সমীকরণের অংশ?
আবার এনসিপিও কি শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসবে, নাকি আসিফ মাহমুদকে নিয়েই মাঠে নামবে? বিশ্লেষকদের মতে,মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিবে না!
এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন এবার শুধু মেয়র নির্বাচন নয়, বরং নতুন প্রজন্মের রাজনীতিতে কার প্রভাব কতটা তারও বড় পরীক্ষা হতে যাচ্ছে।
dhaka-south-mayor-election-sadik-kayem-asif-mahmud Dhaka South Election
Bangladesh Politics
Mayor Election 2026
Jamaat Politics
NCP Bangladesh

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host