1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা, প্যারোলে মেলেনি মুক্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৫ সময় দর্শন
কারাগারে ছাত্রলীগ নেতার বাবার লাশ। ছবি:সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগের বরিশাল মহানগরের ওয়ার্ড নেতা মো. শাহরুখ খান। পরে বাবার মরদেহ বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে তাকে শেষবার দেখার সুযোগ দেওয়া হয়। শাহরুখ নগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বুধবার (২৯ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহরুখের বাবা আবুল বাশার খান (৬০) মারা যান।

জানা গেছে, শুক্রবার ২৪ এপ্রিল মধ্যরাতে ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার সড়কের নিজ বাসা থেকে পুলিশ শাহরুখকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, শাহরুখকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। শাহরুখের ভাই সালমান খান জানান, তার ভাইকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাদের বসিয়ে রাখা হয়। এরপরে একজন ম্যাজিস্ট্রেট এসে জানান, প্যারোলে মুক্তি হবে না। সন্তানকে দেখানোর জন্য মরদেহ কারাগারে নিতে হবে। বিকেল পৌনে ৪টায় তার বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে কারাগারে নেওয়া হয়। ৪টার দিকে মরদেহের সঙ্গে তিনজনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। মরদেহ দেখার জন্য কারাগারে ভেতরে তাদের মাত্র ৫ মিনিট থাকতে দেওয়া হয়েছে।

সালমানের ভাষ্য, তার ভাইয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পরে ৮টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাকে আরও ৩টি মামলায় আসামি করা হয়েছে। বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা প্যারোলে মুক্তির আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ডিসি স্যার বলেছেন, আসামি শাহরুখের স্বজনদের কারাফটকে লাশ নিয়ে দেখা করানোর ব্যবস্থা করাতে। ডিসি স্যারের কথাটাই স্বজনদের আমি বলেছি।’ এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host