1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরে পুনাক ও গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :-

দিনাজপুরে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুর-এর আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স, দিনাজপুরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, সিভিল সার্জন, দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ মাহমুদা খাতুন, সহ-সভানেত্রী, পুনাক, দিনাজপুর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, “চোখ মানবজীবনের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অসাবধানতা ও সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে আমরা এই অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই এ বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।”


সভাপতির বক্তব্যে মোছাঃ মাহমুদা খাতুন বলেন, “পুনাক শুধুমাত্র অভ্যন্তরীণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিতভাবে নানা ধরনের মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে পুলিশ সদস্য, তাদের পরিবারের সদস্যসহ সাধারণ জনগণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ঔষধ, লেন্স ও ছানি অপারেশন সংক্রান্ত সেবাও দেওয়া হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সেবাগ্রহীতারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host