1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ছাত্রীকে ইভটিজিং করায় ১ জনকে কারাদণ্ড ও কৃষি জমির মাটি কাটায় ২ জনকে অর্থদণ্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০০ সময় দর্শন

 

সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে এক ছাত্রীকে ইভটিজিং করায় ১ জনকে বিনাশ্রম কারাদণ্ড, কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটায় ২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার  কালিগঞ্জ উপজেলার চুপাইর, পিপুলিয়া এবং দারকাভাংগা এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ০১টি মামলায় ০১ জনকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ২টি মামলায় ৫০,০০০/- করে মোট ১,০০,০০০/-টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদ এর পুত্র নাজমুল আলম (৪২)কে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ০১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটায় পিপুলিয়া এলাকার আব্দুল মালেক এর পুত্র মো: আতিক (৪৮) কে ৫০ হাজার এবং দারকাভাংগা এলাকার মৃত আব্দুল লতিফ এর পুত্র মো: মাহবুবুর রহমান (৪৮)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম, কালিগঞ্জ থানা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host