1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জামালপুর জেনারেল হাসপাতালে শিশুর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত প্রয়োগ: নার্সের গাফিলতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ সময় দর্শন
জামালপুর সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত
জামালপুর প্রতিনিধি

জামালপুর জেনারেল হাসপাতালে এক নার্সের গাফিলতির কারণে আফসানা আক্তার নামের এক শিশুর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত প্রয়োগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আফসানা আক্তার শেরপুর সদর উপজেলার মোকসেদপুর এলাকার আনিসুর রহমানের মেয়ে। তার নানার বাড়ি জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকায়। সে নারায়ণগঞ্জের রূপসী এলাকার ‘নিউ মডেল’ নামের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পেশায় কৃষক।

রোগীর স্বজনরা জানান, পেটে ব্যথার কারণে কয়েকদিন আগে আফসানাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার অপারেশনের পর তাকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ কক্ষে রাখা হয়। পরে বিকেলে প্রয়োজন না থাকা সত্ত্বেও এবং পরিবারের আপত্তি উপেক্ষা করে আখি নামের এক নার্স এ-নেগেটিভ রক্তগ্রুপের আফসানার শরীরে ও-পজিটিভ রক্ত প্রয়োগ করেন। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে রক্ত দেওয়া বন্ধ করে দেন ওই নার্স। পরে বিষয়টি জানাজানি হলে চিকিৎসকেরা আফসানাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শুরু করেন। বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় রোগীর স্বজনরা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host